প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ও বাছাই কমিটির সদস্যসচিব মো. আবদুল আজিজ স্বাক্ষরিত এক চিঠিতে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়।
বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইলে যোগদানের পর থেকেই সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
জেলায় যোগদানের পর থেকে তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছেন। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা এবং শিক্ষার মান উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
তিনি মনে করেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হলে প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্তিশালী করার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

