বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী শহিদুল আলম বলেছেন, সমুদ্র এখনো উত্তাল, তবে সূর্য উঠেছে। ডেকে প্রবল দমকা হাওয়া বইছে।
বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
এর আগে এক পোস্টে শহিদুল আলম বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দোয়া ও শুভকামনার বার্তা আসছে। আমি দুঃখিত, আপনাদের সবাইকে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারছি না। তবে আপনাদের বার্তা ও দোয়া আমার সহযাত্রীদের কাছে পৌঁছে দিয়েছি। এটা অনেক বড় অনুপ্রেরণা হয়ে উঠেছে।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, অনেক গণমাধ্যমকর্মী আপডেট ও কনটেন্ট চেয়ে বার্তা পাঠাচ্ছেন। এত বেশি অনুরোধ এসেছে যে, আলাদাভাবে সবাইকে উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না। দয়া করে কনটেন্টের জন্য ড্রিক-এর সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করুন। সংহতি ও সহায়তার জন্য সবাইকে ধন্যবাদ।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৩৯টি নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। এসব নৌযানে ছিলেন বিদেশি ফিলিস্তিনপন্থি অধিকারকর্মী। তাদের মধ্যে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

