আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

আমার দেশ অনলাইন

তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে দিনে গরমের অনুভূতি আগের তুলনায় কিছুটা বেশি অনুভব হতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ভোর ও সকালের দিকে হালকা ধরনের কুয়াশা পড়েছে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রর্তা ছিল ৮৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় এ এলাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদফতর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একইভাবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন