সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বিরোধীদলীয় নেতা হিসেবে নয়, জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বিরোধীদলীয় নেতা হিসেবে নয়, জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান খুব ভালো বক্তব্য রেখেছেন। তিনি আজ বিরোধীদলের নেতা হিসেবে নয় বরং জাতীয় নেতা হিসেবে বক্তব্য রেখেছেন। বুধবার জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, প্রবাসীদের আমরা যোদ্ধা হিসেবেই মনে করি। জুলাই অভ্যুত্থানের সময় দেশের ছাত্র-জনতার পাশাপাশি তারাও অনেক ভূমিকা রেখেছেন। এ আন্দোলন করতে গিয়ে অনেকে গ্রেপ্তারও হয়েছেন। তিনি আরো বলেন, বিরোধীদলের গঠনমূলক আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

সংসদে জামায়াতের আমির প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাদের এসব সমস্যা সমাধানে সরকারকে দ্রুত হস্তক্ষেপ করারও আহ্বান জানান। তিনি বলেন, প্রবাসীরা হচ্ছেন যোদ্ধা। আমাদেরকে অবশ্যই তাদেরক সম্মান করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...