ঢাকা মিশন শেষের পথে

প্রণয় ভার্মাকে ইইউ ও বেলজিয়ামে রাষ্ট্রদূত করল ভারত

স্টাফ রিপোর্টার

প্রণয় ভার্মাকে ইইউ ও বেলজিয়ামে রাষ্ট্রদূত করল ভারত

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে দিল্লি। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সে হিসাবে প্রণয় ভার্মার বাংলাদেশ মিশন শেষ হওয়ার পথে।

বিবৃতিতে বলা হয়, ‘প্রণয় ভার্মা (আইএফএস : ১৯৯৪), বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।’ তিনি শিগ্‌গির নতুন দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

২০২২ সালের সেপ্টেম্বর থেকে ভারতের বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে ব্রাসেলসে নেওয়ার উদ্যোগের কথা সম্প্রতি দেশটির সংবাদমাধ্যমে বলা হচ্ছিল। গত ২৭ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তির পর সেখানকার দায়িত্ব ভারতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই চুক্তির মাধ্যমে পণ্য, সেবা ও বিনিয়োগ খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং এটি ২০২৭ সালের শুরুর দিকে কার্যকর হতে পারে।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এই এফটিএ ভবিষ্যৎ উপযোগী বাণিজ্যকাঠামো তৈরি করবে, যা ভারতের নতুন প্রজন্মের অর্থনৈতিক খাতগুলোকে সহায়তা করবে। বিশেষ করে প্রকৌশল ও উৎপাদন খাতে ৩০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন