ইরানের কেশম দ্বীপের উপকূলে মাছ ধরার দুটি নৌকায় ‘শত্রুপক্ষের’ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে দুই জেলে আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন আরও দুজন।
ইরানের বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে প্রাথমিক তথ্যের বরাতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞাপন
দেশটির বার্তা সংস্থা তাসনিমকে হরমোজগান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিকবিষয়ক উপগভর্নর জানান, স্থানীয় সময় আজ সকাল সাড়ে ১১টার দিকে কেশম কাউন্টির মুসান গ্রামের উপকূল থেকে প্রায় ১৮ মাইল দূরে এ ঘটনা ঘটে। মাছ ধরার নৌকা দুটিতে দুজন করে মোট চারজন ছিলেন।
তিনি জানান, নৌকা থেকে দুজনকে উদ্ধার করে কেশমে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনের সন্ধানে তৎপরতা চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

