ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরালো হচ্ছে। তবে শান্তি আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে দাবি জানিয়ে আসছে তেহরান।
ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি আলজাজিরাকে জানিয়েছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে এসব শর্ত তুলে ধরেছে ইরান। শর্তগুলোর মধ্যে রয়েছে—
১. লেবাননসহ সব রণক্ষেত্রে সামরিক ও শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
২. ইরানের জব্দ করা কয়েক শ কোটি ডলারের তহবিল ছাড়তে হবে।
৩. ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বন্ধ করতে হবে।
৪. ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।
৫. ‘আমাদের বিপ্লবের বিরোধীদের’ সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করতে হবে।
৬. ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের হামলা বন্ধ করতে হবে।
ইরানের নিরাপত্তাপ্রধানের বক্তব্য অনুযায়ী, এসব শর্ত পূরণ হলেই শান্তি আলোচনা শুরু করার পথে এগোবে তেহরান।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

