ঢাকা টেস্টে বিপদের মুখে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ১৭০ রানের লক্ষ্য দিয়ে ৮৭ রান পর্যন্ত কোনো উইকেট তুলতে পারেননি মেহেদী মিরাজ-তাইজুল ইসলামরা। এরই মধ্যে বজ্রপাত এবং খারাপ আবহাওয়ার কারণে আরও একবার বন্ধ হলো খেলা।
চতুর্থ দিনে এই নিয়ে তৃতীয়বার বন্ধ হলো খেলা। প্রথম সেশনে প্রায় ২০ মিনিট বন্ধ থকার পর দ্বিতীয় সেশনে এই নিয়ে দুবার খেলা বন্ধ হলো। প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর ৬৪ রান নিয়ে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে আরও ২৩ রান যোগ করেন উইন্ডিজ ওপেনাররা। আর তাতে তাদের জয়ের ব্যবধানটা নেমে এসেছে ৮৩ রানে।
৪০ রান করে অপরাজিত আছেন কিং। আরেক ওপেনার ক্যাম্পবেল করেছেন ৩৯ রান।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান করেছিল। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৪২ রানে অলআউট হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-aaff78-720x405.webp)