আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদাকে প্রত্যাহার

আমার দেশ অনলাইন

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদাকে প্রত্যাহার
ফাইল ছবি

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে লন্ডনে পৌঁছে এ তথ্য দেন তিনি।

লন্ডনে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেওয়ার সময় এটাকে ‘সুখবর’ হিসেবেও তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

তবে অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পাওয়া আবিদা ইসলামকে প্রত্যাহারের অফিস আদেশ এখনো ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

ফেসবুকে প্রকাশ করা ভিডিওতে সিলেটি ও ইংরেজি মিশিয়ে হুমায়ুন কবির সাংবাদিকদের বলছেন, ‘একটা সুখবর আছে। শোনেন, একটা সুখবর হইল যে, হাইকমিশনার লন্ডনে এত দিন ‘ডিভাইসিস বিহেভিয়ারে-কনডাক্টে কমিউনিটিকে ডিভাইড’ করে রাখছে, যে আওয়ামীকরণ করছে এই হাইকমিশনকে, আওয়ামী লীগকরণের ধান্ধা নিয়া চলছে, কমিউনিটির ধান্ধা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না, এই হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।’

এরপর তিনি ইংরেজিতে বলেন, ‘হাইকমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।’

২০২৪ সালের ৫ অগাস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আসা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার বিদেশি মিশনগুলোতে রদবদলের ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে এ দায়িত্বে আনে।

কমনওয়েলথের মন্ত্রী পর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...