জেনেভা ক্যাম্পে অভিযান, গ্রেপ্তার ১৭

জেনেভা ক্যাম্পে অভিযান, গ্রেপ্তার ১৭

রাজধানীর জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, মো. মনোয়ার হোসেন (২৪), মো. আবিদ হোসেন (৩২), মো. নুর ইসলাম (২০), মো. বন্যা (৩৬), লতিফ (৫০), মো. আলমগীর (৪০), মো. বুলু (২১) ফিরোজ (২৬), মো. আলামিন (২০), মো. ভুট্টু (৫০), মো. আসলাম (১৬), মো. জাফর (৪০), মো. তাজউদ্দিন (৪০), মো. মাসুম (৩৮), জাবেদ (৪১), মো. মুরাদ এবং বাবু (৩১)।

বিজ্ঞাপন

এসময় তাদের কাছ থেকে ১টি সামুরাই ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তারা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে র‍্যাব জানিয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং এ সকল মামলায় কারাভোগ করেছে।

র‍্যাব জানিয়েছে, আসামিদের আদালতে হাজির করা হয়েছে। গতকাল রবিবার র‍্যাব-২ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...