ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় আসছেন। আগস্টের তৃতীয় সপ্তাহে তার ঢাকায় আসার কথা রয়েছে। এ সফরে কয়েকটি চুক্তি সই হবার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সরকারের এক কূটনীতিক বলছেন, এপ্রিল মাসের স্থগিত সফরটা এখন হবে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়ে উভয়পক্ষের সম্মতি আছে।

গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকা সফরে আসার কথা ছিল। তবে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে দেশটির সঙ্গে সীমান্তে উত্তেজনা দেখা দিলে সফর পিছিয়ে যায়।

বাংলাদেশের কূটনীতিকরা বলছেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আন্তরিক বাংলাদেশ। তবে অমীমাংসিত ইস্যুগুলো ভুলে যায়নি ঢাকা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন