সদ্য পদত্যাগকারী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু রোববার দুপুরে বঙ্গভবন ছাড়বেন। শনিবার তিনি বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন।
বিজ্ঞাপন
বঙ্গভবন সূত্রে আমার দেশকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বঙ্গভবনের একজন কর্মী জানান, সাবেক রাষ্ট্রপতি গুলশানে তাঁর ব্যক্তিগত বাসভবনে উঠবেন। ইতোমধ্যে তাঁর ব্যক্তিগত জিনিসপত্র বঙ্গভবন থেকে ওই বাসভবনে পাঠিয়ে দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। এর আগে চিকিৎসকেরা তাঁকে পূর্ণ বিশ্রাম ও উন্নত চিকিৎসার পরামর্শ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

