প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সোমবার

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সোমবার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল সোমবার বৈঠকে বসবে বিএনপি। তবে বৈঠকে বিএনপির পক্ষ থেকে কারা-কারা অংশ নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি। দলটির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক কারা অংশ নিবে তা এখনও চূড়ান্ত হয়নি।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশগ্রহণ শেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। দলটির মহাসচিবের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির তিন থেকে চারজন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা কথা রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগের বিষয়টি তুলে ধরা হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বিএনপির সহযোগিতা অব্যাহত রাখার বার্তাও দেওয়া হবে। পাশাপাশি আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন