খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে মুফতি ফয়জুল করীম

খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে মুফতি ফয়জুল করীম

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। বুধবার বিকালে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে এই খোঁজ নেন।

এ সময় তিনি সেখানে উপস্থিত বিএনপি নেতা এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবগত হন। তিনি খালেদা জিয়ার পরিবারের প্রতিও সহমর্মিতা জানান।

বিজ্ঞাপন

মুফতি ফয়জুল করীম বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও নেক হায়াত কামনা করে মহান আল্লাহ দরবারে মোনাজাত করেন।

পরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, খালেদা জিয়া একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। জাতির এই ক্রান্তিকালে তার উপস্থিতি প্রয়োজন। বিএনপির নেতাকর্মী ও তার পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা জানাচ্ছি।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এবং যুগ্মমহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন