বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

বিজয় সরণির কলমিলতা বাজারের আগুন নিয়ন্ত্রণে
ছবি: আমার দেশ

রাজধানীর বিজয় সরণি মোড়ে অবস্থিত কলমিলতা বাজার মার্কেটের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের চেষ্টায় মঙ্গলবার (১৯ মে) সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৫টা ১৪ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবরটি পাওয়া যায়। মাত্র ছয় মিনিটের মাথায়, ৫টা ২০ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে মিরপুর, মোহাম্মদপুর ও সিদ্দিকবাজার স্টেশন থেকে আরও সাতটি ইউনিট যোগ দিলে মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

বিজ্ঞাপন

ছবি: আমার দেশ
ছবি: আমার দেশ

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নিচতলায় ছিল কাঁচা বাজার ও কিছু কসাইখানা। উপতলায় ছিল সার্ভিস সেন্টার ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান ব্রিফিংয়ে জানান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আগুন যাতে কিডনি স্পেশালাইজড হাসপাতালে না ছড়ায়, সেদিকে ফায়ার ফাইটার ও স্থানীয় বাসিন্দারা নিবিড়ভাবে কাজ করেন। তাদের প্রচেষ্টায় হাসপাতাল এলাকা অক্ষত রাখা সম্ভব হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টা দেরিতে আসার অভিযোগ তোলেন। জবাবে লেফটেন্যান্ট কর্নেল হাসান বলেন, ‘ডিজিটাল যুগে সবকিছুর ফুটপ্রিন্ট আছে। ৫টা ১৪ মিনিটে খবর পাওয়ার পর ৫টা ২০ মিনিটেই আমাদের প্রথম ইউনিট এসে পৌঁছায়। কারও সন্দেহ থাকলে পরবর্তী তদন্তে সব তথ্য সংগ্রহ করা যাবে। আগুন আর কোনো স্থানে আগুন ছড়ানোর সম্ভাবনা নেই। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হয়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সহযোগিতার জন্য স্থানীয় বাসিন্দাদের ধন্যবাদ জানান লেফটেন্যান্ট কর্নেল হাসান।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...