নাগরিকের বিচারে হয়রানি এবং দুর্নীতি রোধে ও তথ্য প্রবাহ নিশ্চিত করতে দেশের সব আদালতে হেল্পলাইন চালু সেবা করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে এ সেবা উদ্বোধন করেন তিনি।
প্রধান বিচারপতি বলেন, জেলা পর্যায়ে হেল্পলাইন সার্ভিস ফলপ্রসূ করার লক্ষে প্রতি জেলায় ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হচ্ছে। মনোনীত একজন বিচার বিভাগীয় কর্মকর্তা উক্ত হেল্পলাইনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। ওই কমিটি বিচারপ্রার্থী জনগণের অনুকূলে হেল্পলাইনের মাধ্যমে প্রদত্ত সেবার মাসিক একটি প্রতিবেদন সংশ্লিষ্ট জেলা জজশীপের জেলা ও দায়রা জজের মাধ্যমে প্রতি মাসের সাত তারিখের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে পাঠাবেন। এ হেল্পলাইনের জন্য সুপ্রিম কোর্টের পক্ষ হতে প্রতিটি জেলা ও দায়রা জজ বরাবর একটি সিম কার্ডসহ মোবাইল ফোন সরবরাহ করা হবে।
ইতিমধ্যে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের উদ্যোগে (০১৩১৬১৫৪২১৬) এবং (০১৭৯৫৩৭৩৬৮০) নম্বরের সুপ্রিম কোর্ট হেল্প লাইন সেবা চালু রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

