আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টিআইবি

প্রভাবশালী রাজনৈতিক দলগুলো ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ দিচ্ছে

স্টাফ রিপোর্টার

প্রভাবশালী রাজনৈতিক দলগুলো ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ দিচ্ছে
ছবি: আমার দেশ

প্রভাবশালী রাজনৈতিক দলগুলো ভোটারদের প্রভাবিত করতে নগদ অর্থ দিচ্ছে বলে মন্তব্য করেছে ট্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রোববার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে ত্রয়োদশ নির্বাচন ও গণভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, গণভোট ও সংসদ নির্বাচন এক দিনেই ভালোভাবে হতে পারে। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখবে। আমরা মনে করি, মূল্যবোধের জন্য গণভোটের ভূমিকা রয়েছে।

তিনি আরও জানান, স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ টাইমস নামের একটি গণমাধ্যমের সবাইকে তুলে নেওয়া হয়েছে। এটি গণমাধ্যমের ওপর বড় আঘাত। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে, গণমাধ্যম মুক্তভাবে কাজ করতে পারবে। কিন্তু আমরা উল্টো চিত্র দেখলাম।

টিআইবি জানায়, তিন দফা ভোটার তালিকা হালনাগাদ করলেও কিছু আসনে অধিক ভোটার মাইগ্রেশন এবং অধিকসংখ্যক নতুন ভোটার যুক্ত হওয়ায় রাজনৈতিক দলের উদ্বেগ ও অভিযোগ ওঠে।

সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ ও সংঘর্ষ, থানায় হামলা। অসন্তোষ ও সুপারিশ জানিয়ে ১ হাজার ১৮৫টি দাবি-আপত্তি নির্বাচন কমিশনে জমা; কিছু ক্ষেত্রে জনগণের মতামত উপেক্ষা করার অভিযোগ উঠেছে।

টিআইবি আরও জানায়, নিবন্ধন পাওয়া কিছু নতুন রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে তথ্য সঠিকভাবে যাচাই-বাছাই না করা, নিবন্ধনের শর্তপূরণ ও যোগ্যতা নিয়ে অভিযোগ গণমাধ্যমে প্রকাশসহ বিতর্ক; প্রতীক বরাদ্দের ক্ষেত্রে কমিশনের নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক দলের অসন্তোষ রয়েছে।

সংবাদ সম্মলনে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা ড. সুমাইয়া খায়ের, পরিচালক (আউটরিস) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পরিচালক (গবেষণা) মুহাম্মদ বদিউজ্জামান ও পরিচালক (গবেষণা) মাহফুজুল হক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...