বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৫ চুক্তি ও সমঝোতা স্মারক সই

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৫ চুক্তি ও সমঝোতা স্মারক সই

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ঢাকা সফররত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে ১টি চুক্তি ও ৪টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বিজ্ঞাপন

রোববার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ বৈঠক শুরু হয়। দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সই হয়েছে।

সই হওয়া এমওইউগুলো হলো- দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন। দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা। দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা।

bangal-pak-6

বৈঠকে বাংলাদেশ প্রতি‌নি‌ধিদলে পররাষ্ট্র উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা খ‌লিলুর রহমান, পররাষ্ট্রস‌চিব আসাদ আলম সিয়াম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন।

তৌহিদ হোসেন ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বৈঠকে ব্যবসা, বিনিয়োগ, কৃষি, দুই দেশের জনগণের চলাচল সুগম করাসহ দ্বিপক্ষীয় নানা বিষয় আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন