উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে বিএসিকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে বিএসিকে আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য প্রতিষ্ঠায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলকে (বিএসি) আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন

সোমবার বঙ্গভবনে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে কাউন্সিলের চেয়ারম্যান প্রতিষ্ঠানটির কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, স্থায়ী নিজস্ব ভবন প্রাপ্তি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বিদেশে বাংলাদেশের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতার ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সনদ বিশেষভাবে সহায়ক। এ সময় রাষ্ট্রপতি তাদের সমস্যা সমাধানে আরও উদ্যোগী হতে বলেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক, অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল, অধ্যাপক ড. মো. শাহ এমরান ও অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিব, সহকারী সামরিক সচিব ও রাষ্ট্রপতির একান্ত সচিব উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন