স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটের আগে সব অপরাধ দমন করার ম্যাজিক নেই

ভোটের আগে সব অপরাধ দমন করার ম্যাজিক নেই
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভোটের আগে সব অপরাধ দমন করার ম্যাজিক আমার কাছে নেই। কিলিং বন্ধ করার জন্য আমার কাছে যদি লাইট অন অফের মতো ম্যাজিক থাকতো, তাহলে বলে দিতে পারতাম কোনো কিলিং হবে না।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর একটি নির্বাচন করতে যা দরকার সব করা হচ্ছে। এজন্য পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...