রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

রামপুরায় বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
ফাইল ছবি

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, বিকেলে বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। তবে কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনার পর বিটিভির সামনে নজরদারি বাড়ানো হয়েছে। সড়কটি খুব ব্যস্ত হওয়ায় সেখানকার ফুটেজগুলো সংগ্রহ করে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন