সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর

সংসদ রিপোর্টার

সংসদীয় স্থায়ী কমিটি: আইনের সভাপতি পার্থ, অর্থের মুশিফকুর

অর্থ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব বিজেপির চেয়ারম্যান ভোলা-১ আসনের এমপি আন্দালিভ রহমান পার্থ। অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাক্ষণবাড়িয়া-৪ আসনের বিএনপি দলীয় এমপি মুশফিকুর রহমান।

রোববার সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকে কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে তা কণ্ঠভোটে পাস হয়। জামায়াত ইসলামীর দুইজন এবং এনসিপির একজন করে এমপিকে কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত কমিটির সদস্যরা হলেন- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বরগুনা-২ আসনের নূরুল ইসলাম, বগুড়া-২ আসনের মীর শাহে আলম, চাঁদপুর-২ আসনের জালালউদ্দিন, মানিকগঞ্জ-২ আসন মইনুল ইসলাম খান, লক্ষীপুর-১ আসনের শাহাদাত হোসেন, ঢাকা-১২ আসনের সাইফুল আলম খান মিলন, ঢাকা-৪ আসনের সৈয়দ জয়নুল আবদিন ও এনসিপি থেকে সদস্য হয়েছেন কুমিল্লা-৪ আসনের হাসনাত আবদুল্লাহ।

আইন মন্ত্রণালয়ের কমিটির সদস্যরা হলেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্ত্রী, নোয়াখালী-১ আসনের মাহবুব উদ্দিন খোকন, পঞ্চগড়া-১ আসনের নওশাদ জমির, সংরক্ষিত নারী আসনের শাকিলা ফারজানা, দিনাজপুর-১ আসনের মঞ্জুরুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের হাসান রাজীব প্রধান, পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন, নীলফামারী-২ আসনের আল ফারুক আবদুল লতিফ এবং রংপুর-৪ আসনের আকতার হোসেন।

গত বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়সংক্রান্ত স্থায়ী কমিটি গঠন করা। সংসদীয় এবং মন্ত্রণালয়সংক্রান্ত কমিটির সংখ্যা ৫০টি। রোববার পর্যন্ত আটটি কমিটি গঠন করা হয়েছে।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...