আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সরকার চেষ্টা করছে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

সরকার চেষ্টা করছে প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে। এটি রাষ্ট্রের দায়িত্ব সকল মানুষের জন্য একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা, যাতে জনগোষ্ঠী পিছিয়ে না পড়ে। যে কোনো কারণে হউক বৃত্তবান ব্যক্তি সরকারের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বিভিন্ন ভাতা প্রচলন করেন।

শুক্রবার যশোর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনি ইশতেহারে প্রধানমন্ত্রীর অঙ্গীকার ফ্যামিলি কার্ড, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান শুরু করেছেন। ইতোমধ্যে ৩৭ হাজার ৫৬৭ উপকারভোগীদের ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। জুন মাসে এর পরিসর বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারের অঙ্গীকার এক এক করে বাস্তবায়ন করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশে জ্বালালি তেল নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা অনেকের মাঝে কাজ করছে। ৮০টি দেশ জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করলেও, বাংলাদেশ সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরিকল্পনা করছে না। এ মুহূর্তে দেশে জ্বালানি তেলের কোন সংকট নেই। পর্যাপ্ত পরিমাণে জ্বালানি তেল মজুদ রয়েছে। হরমুজ প্রণালি থেকে ৫টি দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান, তার মধ্যে বাংলাদেশের নামটিও রয়েছে। এটি বর্তমান সরকারের একটি বড় সাফল্য। প্রতিমন্ত্রী প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল ক্রয় না করতে সকলকে অনুরোধ জানান।

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন যশোর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হারুন-অর-রশিদ। এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক খান সাবু, জেলা পরিষদের প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, প্রেসক্লাবের সভাপতি মো: জাহিদ হাসান টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।

যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন