সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করেন। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় মন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেয়ার পর থেকে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম মন্ত্রণালয় দ্রুতগতিতে বাস্তবায়ন করে যাচ্ছে।
তিনি উল্লেখ করেন যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, সরকার নারী ও শিশুদের উন্নয়নে অত্যন্ত আন্তরিক। বর্তমান সরকার নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। সমাজে অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়াও মন্ত্রণালয়ের চলমান গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো অস্ট্রেলিয়ার হাই কমিশনারের কাছে তুলে ধরেন।
হাইকমিশনার দু'দেশের মধ্যে সমাজকল্যাণ, নারী ও শিশু উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তা খাতে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, এনডিসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সাক্ষাৎ দু'দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।
এএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

