কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

আমার দেশ অনলাইন

কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীর গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট চেষ্টা করে শনিবার বেলা পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

এর আগে গ্যাস লাইটার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। পরে যোগ দেয় আরো ৪ ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিইউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আজ দুপুর ১টা ১৩ মিনিটে কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী বলেন, ‘আগুন লাগার পরপরই আমরা আশপাশের অন্তত ৫০টি বাড়িতে পানি সংগ্রহের চেষ্টা করি, কিন্তু কোথাও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি।’

স্থানীয় বিএনপি নেতা জহিরুল ইসলাম মামুন জানান, এর আগেও এই গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তার পরও প্রশাসন কারখানাটি বন্ধ করতে পারেনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...