বান্দরবানের থানচি উপজেলার ২৭০ জন প্রান্তিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বিজিবি। গতকাল রোববার সকালে বিজিবির বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া জোন (৩৮ বিজিবি)-এর উদ্যোগে বলিবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়।
উপকরণের মধ্যে রয়েছে- খাতা, কলম, ইরেজার, পেন্সিল ও চকলেট। বলিপাড়া জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে জাতীয় পতাকা তুলে দেন তিনি। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

