আগামী ৫দিন দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হলেও তা পরিমাণে কম থাকবে। এতে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে বলেন, রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হচ্ছে। মৌসুম হিসেবে এ অবস্থা কমবেশি অব্যাহত থাকতে পারে। তবে টানা বৃষ্টি কিংবা কালবৈশাখী ঝড়ের কোনো সম্ভাবনা নেই।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের স্বাক্ষরিত সন্ধ্যা ৬টার বুলেটিনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বোচ্চ ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়াও নীলফামারীর ডিমলায় ১৬ মিলিমিটার কিশোরগঞ্জের নিকলিতে সামান্য বৃষ্টি হয়েছে। তিনি জানান, আগামী ২৮ মার্চ পর্যন্ত সারাদেশেই বৃষ্টি কমে আসবে। এতে কিছুটা গরম অনুভুত হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার সন্ধ্যা ৬টা থেকে সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আং মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
একইভাবে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে রংপুর বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
একইভাবে আগামী শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামী শনিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় শেষের দিকে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

