যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

যুক্তরাষ্ট্র সফর শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শুক্রবার দেশে ফিরেছেন। সফরকালে, তিনি জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন।

এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়। এছাড়া গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে দ্বিপাক্ষিক বৈঠকসমূহে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

শুক্রবার আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন