বাহরাইনে নিহত গিরিশ চন্দ্রের লাশ ঢাকায়

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

বাহরাইনে নিহত গিরিশ চন্দ্রের লাশ ঢাকায়

মধ্যপ্রাচ্য যুদ্ধে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের লাশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছে।

বুধবার এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট নং- EK0582 ফ্লাইটে লাশ ঢাকায় আসে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে এই লাশ গ্রহণ করেন। পরে নিহতের ছোট ভাই নরেশ সূত্রধরের কাছে হস্তান্তর করেন তিনি।

বিজ্ঞাপন

এর আগে ৩ এপ্রিল মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাহরাইনে নিহত বাংলাদেশী কর্মী এস এম তারেকের লাশ ঢাকায় আসে। বিমানবন্দরে লাশটি গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন