আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১০ কোটি টাকা ব্যয়ে ২ প্রকল্পের ভিত্তিপ্রস্তর করলেন সমবায় প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

১০ কোটি টাকা ব্যয়ে ২ প্রকল্পের ভিত্তিপ্রস্তর করলেন সমবায় প্রতিমন্ত্রী

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১০ কোটি টাকা ব্যয়ে দুইটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শুক্রবার দিনব্যাপী তিনি এ সময় উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেন।

প্রকল্প দুটি হচ্ছে- সাত কোটি টাকা ব্যয়ে মহাস্থান শীলাদেবীর ঘাটে ঝুলন্ত সেতু এবং শিবগঞ্জ পৌরসভা এলাকায় তিন কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাকবাংলো।

বিজ্ঞাপন

স্থানীয় এলাকাবাসীরা জানান, সেতুটি নির্মিত হলে করতোয়া নদী তীরবর্তী মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটবে। বর্ষা মৌসুমে বিচ্ছিন্নতার যে সমস্যা তৈরি হয়, তা অনেকটাই কমে আসবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াত সহজ ও দ্রুততর হবে, ফলে স্থানীয় অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব (রাজনৈতিক) আতিক রহমান ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...