রাজধানীর লালবাগের ইসলামবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের চেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ইসলামবাগের চেয়ারম্যানঘাট এলাকায় দুপুর দেড়টার দিকে প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দিয়ে মোট ১১টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

