আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুরান ঢাকায় ভোটকেন্দ্রে মিলল ১৫২টি ক্রিকেট স্টাম্প

আমার দেশ অনলাইন

পুরান ঢাকায় ভোটকেন্দ্রে মিলল ১৫২টি ক্রিকেট স্টাম্প
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার কাঠেরপুল এলাকার জন্য নির্ধারিত একটি ভোটকেন্দ্র থেকে ১৫২টি ক্রিকেট স্টাম্প উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অস্ত্র মজুত আছে—এমন খবর পেয়ে তারা গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে ম্যাজিস্ট্রেটসহ ওই ভোটকেন্দ্রে যান। ভোটকেন্দ্রটি তখন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘিরে রেখেছিল।

বিজ্ঞাপন

পুলিশ সেখানে গিয়ে ১৫২টি ক্রিকেট স্টাম্প পান এবং অভিযান শেষে সেগুলো থানায় নিয়ে আসেন।

স্টাম্পগুলো কারা জড়ো করেছে, জানতে চাইলে তিনি বলেন, এর পেছনে রাজনৈতিক কোনো কারণ বা উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত না।

উল্লেখ্য, কাঠেরপুল এলাকার কসমোপলিটন স্কুল ভবনটিই হলো সেই ভোটকেন্দ্র। সূত্র: বিবিসি বাংলা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন