রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলার অন্যতম আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগের একটি আভিযানিক দল আজ সোমবার তাকে গ্রেপ্তার করে। ডিবির উপকমিশনার মোহাম্মদ রাকিব খান বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার চট্টগ্রামের মিরসরাই থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লেলিনের বাসা শাহ আলী থানার ব্লক-বি এলাকায়। তার বাবার নাম আবুল হোসেন এবং মায়ের নাম জোসনা বেগম।
পুলিশ জানায়, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি লেলিন। তার বিরুদ্ধে মিরপুরে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
এদিকে রাড্ডায় হামলার ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এদিকে রাড্ডাকাণ্ডে জড়িত অন্তত ৪০ জনের তালিকা করা হয়েছিল। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


