মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
রোববার সকালে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত করেন।
মুহাম্মদ আতাউল গনি ওসমানী (১৯১৮-১৯৮৪) একাত্তরে মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। তিনি জেনারেল এমএজি ওসমানী নামে অধিক পরিচিত।
ওসমানীর জন্ম ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে। পৈতৃক বাড়ি সিলেট জেলার বালাগঞ্জে। ১৯৩৪ সালে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাস করেন। সমগ্র ব্রিটিশ ভারতে তিনি প্রথম স্থান লাভ করেন।
এ অসাধারণ কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার ওসমানীকে প্রাইওটোরিয়া পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মানিত করে। ১৯৩৮ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

