পবিত্র আশুরার তারিখ নির্ধারণে মঙ্গলবার চাঁদ দেখা কমিটির সভা

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে মঙ্গলবার চাঁদ দেখা কমিটির সভা

১৪৪৮ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে আগামীকাল মঙ্গলবার। সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

বিজ্ঞাপন

বাংলাদেশের আকাশে কোথাও মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

টেলিফোন নম্বর— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন