ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মন্টু মিয়া (৫৩) নামে এক কারাবন্দী হাজতির মৃত্যু হয়েছে।

রোববার ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানার ১২(১১)২৪ নম্বর মামলায় তিনি বন্দী ছিলেন। মামলাটির ধারাগুলো হলো ৩২৬/৩০৭/১৪৯/১৪৮/১৪৭/১৪৩/১২০/৩৪/১০৮ পিসি।

মন্টু মিয়া ঢাকার বংশাল থানার নয়াবাজার বাদশা লেন এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...