ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতায় ঢাকার সমর্থন চায় ভুটান

ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক পদে প্রার্থিতায় ঢাকার সমর্থন চায় ভুটান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক পদে নিজের প্রার্থিতার বিষয়ে বাংলাদেশের সমর্থন চেয়েছেন ভুটানের সাবেক প্রধানমন্ত্রী সাংগে নেদুপ।

এ লক্ষ্যে তিনি রোববার ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নেদুপ তার প্রার্থিতার বিষয়টি হুমায়ুন কবিরকে অবহিত করেন। পাশাপাশি জনস্বাস্থ্য খাতে আঞ্চলিক সহযোগিতা জোরদারে তার পরিকল্পনা তুলে ধরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ভুটানের স্বাস্থ্য ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন সাংগে নেদুপ। এ বছর ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের পরিচালক পদে তিনি ভুটানের প্রার্থী।

বৈঠকে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার ডব্লিউএইচওর সদস্য দেশগুলোর মধ্যে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তার অগ্রাধিকারগুলো তুলে ধরেন।

ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের আওতায় বাংলাদেশ ও ভুটানসহ ১১টি সদস্য দেশ রয়েছে। এ কার্যালয় আঞ্চলিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জনস্বাস্থ্যসংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্বাস্থ্যসেবায় মানুষের প্রবেশাধিকার বাড়াতে সমন্বিতভাবে কাজ করে।

আঞ্চলিক নেতৃত্বের এ পদে নেদুপের প্রার্থিতার পক্ষে ভুটানের প্রচার-প্রচারণার অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...