আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আসতে পারে বন্ধের নির্দেশনা

শপিংমলে আলোকসজ্জা করা উচিত না: বিদ্যুৎমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

শপিংমলে আলোকসজ্জা করা উচিত না: বিদ্যুৎমন্ত্রী

এ সংকটের সময়ে শপিংমলে আলোকসজ্জা করা উচিত না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি দেশবাসীকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, এখন যে জ্বালানি আছে তা মার্চ মাস পর্যন্ত চলবে। বিরাজমান পরিস্থিতিতে কিছুটা সংকট হলেও তা অসহনীয় হবেনা। সরকার এসব পরিস্থিতি মোকাবিলায় নানামুখী প্রস্তুতি নিচ্ছে।

রেশনিং করে সরকার জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয় করতে চায়। বেশী দাম পাওয়ায় বর্ডার দিয়ে জ্বালানি চলে যায়। সেখানে নজরদারি বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এখনই লোডশেডিং হবেনা। সরকার যেকোনো মুল্যে ইফতার এবং সেহেরীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈশ্বিক সংকট হলে সে আচ বাংলাদেশেও পড়বে। তবে এখনই সংকট অসহনীয় হবেনা।

ডিজেল পাচার ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবিকে নির্দেশনা দেয়া হয়েছে। জ্বালানি সংকট মার্চ পযর্ন্ত চলতে পারে। দেশে যে মজুদ রয়েছে তা সাস্রয়ভাবে চলতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করতে হবে। শপিংমলে আলোকসজ্জা কারা উচিত না এ সংকটের সময়ে। যুদ্ধ নিয়ে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব সমস্যায় রয়েছে।

শপিংমলে আলোকসজ্জা বন্ধে নির্দেশনা আসতে পারে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন