রাজধানীর বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুত বিভ্রাট থেকে আগুন লাগে। এতে ধোয়ায় হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান আহত হয়েছেন। তাদের রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বাসভবনে টিভি রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বারিধারা থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই বাসার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। পরে সকাল সাড়ে ৯ টার দিকে হাইকমিশনার ও তার স্ত্রী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসক ডা. আমিনা সুলতানার তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আমার দেশকে জানান, আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


