চাঁদাবাজ যে দলেরই হোক তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বিপুল পরিমান প্রত্যাশা নিয়ে দেশের মানুষ আমাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে। মানুষের আশা আকাঙ্খা পূরণে আমরা সর্বোচ্চ আত্মনিয়োগ করবো। এ দেশের চাঁদাবাজদের ও মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।
শনিবার নিজ নির্বাচনী এলাকায় সিরাজগঞ্জে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সরকারি কর্মকর্তাবৃন্দ ও পল্লী বিদ্যুৎ, পিডিবি, পেট্রোবাংলা, নেসকো, নওপাজেকো, পিজিসিবি এর কর্মকর্তার উপস্থিতি ছিলেন।
কর্মকর্তাদের সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব্ পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের মানুষ কথায় নয়, কাজ দেখতে চায়। আমরা মানুষের জন্য দৃশ্যমান পরিবর্তন আনতে ১৮০ দিনের কর্মসূচি নিয়েছি। আমরা গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যিকারের উন্নয়নমূখী সমাজ উপহার দিতে চাই। এ জন্য সবাইকে ভূমিক রাখতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

