আট মাস পর হামে মৃত্যুহীন একদিন

আট মাস পর হামে মৃত্যুহীন একদিন

দেশে গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যু নথিভুক্ত হয়নি। গত ১৫ মার্চ থেকে ৮ মাস ৮ দিন পর এই প্রথম হামে মৃত্যুশূন্য দিন পার করলো। তবে একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,৩২১ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৯৬ শিশু। সব মিলিয়ে হামের নতুন রোগী ১,৪১৭ শিশু।

বিজ্ঞাপন

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মারা গেছে এক হাজার ৩৫২ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকী ১,২৪৭ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ১৩৯ শিশু।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ৫৭ হাজার ৯০৭ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৬ হাজার ২৩২ জন। এছাড়াও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন দুই লাখ ৩০ হাজার ৫৭৯১ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ২২ হাজার ১৯ শিশু।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...