সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দ্বিতীয় দফায় বাড়ল

বিশেষ প্রতিনিধি

সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দ্বিতীয় দফায় বাড়ল

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাঠ পর্যায়ে সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়ানো হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

এর আগে ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার গত ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করে।

দুই মাস পর গত নভেম্বরের মাঝামাঝিতে এ মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়। আজ আরও দুই মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।

এর ফলে ফৌজদারি কার্যবিধির ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ (২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অধীন অপরাধগুলো আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে সেনাবাহিনীর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়া কর্মকর্তাদের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন