বুধবার চালু হচ্ছে রোবোটিক পুনর্বাসন কেন্দ্র

বুধবার চালু হচ্ছে রোবোটিক পুনর্বাসন কেন্দ্র

বাংলাদেশে চালু হচ্ছে রোবোটিক পুনর্বাসন কেন্দ্র। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থাপিত দেশের প্রথম রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টার।

বুধবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রোবোটিক রিহ্যাবিলিটেশন সেন্টারের উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণ করাদের বিনামূল্যে চিকিৎসা-পুনর্বাসন নিশ্চিতই অন্যতম লক্ষ্য হবে এই রোবোটিক রিহ্যাব সেন্টারের, যেখানে প্রতিদিন প্রায় ৩০০ জন রোগীকে উচ্চমানের পুনর্বাসন চিকিৎসা দেওয়া সম্ভব হবে।

সংশ্লিষ্টরা বলছেন, শুধু জুলাই যোদ্ধাদের চিকিৎসা-পুনর্বাসনই নয়, অন্যান্য সাধারণ রোগীদের চিকিৎসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে যাচ্ছে এই যুগান্তকারী উদ্যোগ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ আরও অনেকেই উপস্থিত থাকার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন