তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

পলায়নকালে ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে হাসিনার বিরুদ্ধে মামলা হবে

পলায়নকালে ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে হাসিনার বিরুদ্ধে মামলা হবে
ছবি ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, পলায়নকালে কাস্টমস ও ইমিগ্রেশন আইন ভঙ্গের দায়ে হাসিনার বিরুদ্ধে মামলা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে রাজধানীর সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ভুল তথ্য, অপতথ্য ও ফেক ভিডিও ছড়িয়ে দেশের বহু নিরপরাধ ও সম্মানিত মানুষকে হেয় করা হচ্ছে। এটি রোধ করতে সরকার বদ্ধপরিকর। এ জন্য সরকার একটি আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠনের উদ্যোগ নিয়েছে।

উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল ফ্ল্যাটফরম ব্যবহার করে সাইবার বুলিং করা হচ্ছে। সরকারের দায়িত্ব রয়েছে জনগণকে সুরক্ষা দেওয়া, সরকার সেই উদ্যোগ নিয়েছে। সরকার এ ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন