সংসদে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিল পাস

সংসদে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিল পাস
ফাইল ছবি

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল জাতীয় সংসদে পাস হয়েছে। মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি পাসের প্রস্তাব সংসদে তোলেন। বিলের ওপর বিরোধী দলের সদস্যদের দেওয়া জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

গত ১৪ অক্টোবর এ-সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছিল। চলতি অধিবেশনের প্রথম বৈঠকে সেটি উপস্থাপন করা হয়। এখন সেটিকে আইনে পরিণত করতে বিল পাস করা হলো।

বিজ্ঞাপন

বিলে বলা হয়েছে, প্রত্যেক নিবন্ধিত বা তালিকাভুক্ত বা নিবন্ধনযোগ্য বা তালিকাভুক্তিযোগ্য ব্যক্তিকে নির্ধারিত পদ্ধতিতে প্রত্যেক কর মেয়াদের জন্য মেয়াদ সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করতে হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি করমেয়াদে দাখিলপত্র প্রদানের বাধ্যবাধকতা শিথিল করে প্রতি তিন করমেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান করা হয়। এই পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে বলে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তা ও করদাতাদের কাছ থেকে লিখিত বক্তব্য পাওয়া গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...