সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর শনিবার ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এদিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ছাড়া সব ধরনের সাধারণ যান চলাচল নির্দিষ্ট সময়ে পরিহার করার অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, আগামী ২১ নভেম্বর সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে সাধারণ যানবাহন চলাচল পরিহার করার জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে ঢাকা সেনানিবাসের ট্রাফিক ব্যবস্থা সচল ও স্বাভাবিক রাখতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


