হাসিনার গুণগানে সরব ছিলেন, ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি

হাসিনার গুণগানে সরব ছিলেন, ঢাকা শিক্ষা বোর্ডের সচিব কামাল হায়দার ওএসডি

ঢাকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। একই প্রজ্ঞাপনে তাকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, আগামীকাল ২৭ অক্টোবরের মধ্যে তিনি বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ বিকেল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত গণ্য হবেন।

গত ১৮ মে তাকে সচিব হিসেবে পদায়ন করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এর আগে তিনি শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন।

শিক্ষা ক্যাডার কর্মকর্তারা জানান, ১৮ ব্যাচের সাধারণ শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তা আওয়ামী আমলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে দায়িত্ব পালন করেছেন। এরপর তিতুমীর কলেজেও পদায়ন পান। অন্তর্বর্তী আমলে তিনি ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সচিব হিসেবে পদায়ন পান তিনি।

সূত্র জানায়, আওয়ামী আমলে দায়িত্ব পালনের সময় তিনি শেখ মুজিব ও শেখ হাসিনার গুণগান করে ফেসবুকে সরব ছিলেন। আওয়ামী আমলের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করা দীপু মনি ও মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ বিভিন্ন মন্ত্রীর সঙ্গেও ছিল তার সখ্য। সম্প্রতি তার সঙ্গে আওয়ামী নেতাদের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষা প্রশাসনে সমালোচনার সৃষ্টি হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন