ড. ইউনূস-তারেকের বৈঠক নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

ড. ইউনূস-তারেকের বৈঠক নিয়ে আসিফ নজরুলের স্ট্যাটাস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ স্ট্যাটাস দেন।

বিজ্ঞাপন

স্ট্যাটাসে তিনি ৩টি ছবি শেয়ার করে লিখেছেন, আলহামদুলিল্লাহ।

ড. ইউনূসের সঙ্গে বহুল আলোচিত ও প্রত্যাশিত বৈঠকে বসেছেন তারেক রহমান। নির্ধারিত স্থানীয় সময় সকাল ৯টায় এই বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার দিনের কার্যসূচি অনুযায়ী বৈঠক চলবে ১১টা পর্যন্ত।

বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের দি ডচেস্টারে। চার দিনের সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। তারেক রহমান নির্ধারিত সময়ের আগেই হোটেলে পৌঁছান। তার সঙ্গে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমি খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ূন কবির।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন