পবিত্র ঈদুল আজহার ছুটিতে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা। স্কুল-কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যাংক-বীমা বন্ধ থাকায় নগরীতে যানবাহন চলাচলও কমেছে। এর প্রভাব পড়েছে বায়ুর মানে।
শনিবার সকাল ৮টা ১৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে থাকলেও বায়ুদূষণের শীর্ষে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ।
তথ্য অনুযায়ী, রিয়াদের দূষণ স্কোর ছিল ২০১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একই সময়ে ঢাকার দূষণ স্কোর ছিল ৯৯, যা মাঝারি বা সহনীয় মানের বাতাস নির্দেশ করে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান সূচকে ০ থেকে ৫০ স্কোর ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


