বাড়তে পারে সারা দেশের তাপমাত্রা

বাড়তে পারে সারা দেশের তাপমাত্রা
ছবি : সংগৃহীত

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। আগামী ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আজ ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন